
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের ২য় ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগষ্ট শনিবার বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সজিব হোসেন।
উদ্বোধনী বক্তব্যে সজিব হোসেন বলেন, খেলাধুলার মধ্যে থাকলেই যুবসমাজ মাদক থেকে দুরে থাকবে। খেলাধুলা শুধু শরীর ভাল রাখেনা, মন ও মেধাশক্তিকেও প্রশান্ত করে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মধ্যে থেকে চর্চা করতে হবে। তিনি আরো বলেন, যারা ছাত্র তারাও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মেধা বিকাশিত হবে। যারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ইউনিট ম্যানেজার রোমেল আহমেদ, ইউনিট ম্যানেজার ও মেম্বার পদপ্রার্থী হেলেনা আক্তার, ইউনিট ম্যানেজার নাঈম হাসান প্রমুখ। এছাড়াও টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহন করেন টরকী স্পোর্টিং ক্লাব বনাম এসএসসি ব্যাচ ২০২৭ একাদশ। খেলা চলাকালীন কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ২-০ গোলে এসএসসি ব্যাচ ২০২৭ একাদশ বিজয়ী হয়। খেলায় ধারাভাষ্যকার ছিলেন ফরহাদ হোসেন মাস্টার ও তিহাম খন্দকার। খেলায় শত শত দর্শক স্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক : আরাফাত আল-আমিন
dainikbangladeshbarta.com