www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি স্লোগানে মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা মতলব উত্তরে বদরপুরে বিএনপি নেতা মোঃ ইলিয়াছের পিতার কুলখানি অনুষ্ঠিত

এসএসসি’তে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারী

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মতলব উত্তর প্রতিনিধি :
আজ প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারী।
মোঃ সজীব পাটোয়ারী বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, তাদের এ অর্জন ভবিষ্যতের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি উত্তীর্ণ সকল শিক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
তিনি বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের পাশাপাশি অভিভাবকদের ত্যাগ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। তাই এ সাফল্যের জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ সজীব পাটোয়ারী আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষার পরবর্তী ধাপে শিক্ষার্থীরা যেন নিজেদের স্বপ্ন বাস্তবায়নে আরও মনোযোগী ও পরিশ্রমী হয়, তিনি সেই আহ্বান জানান।
তিনি বিশেষভাবে ইসলামাবাদ ইউনিয়নের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরাও মেধা ও যোগ্যতায় কোনো অংশে পিছিয়ে নেই। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সঠিক দিকনির্দেশনা পেলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে।
একই সঙ্গে তিনি যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের শেষ কথা নয়; চেষ্টা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সবসময় রয়েছে।
পরিশেষে মোঃ সজীব পাটোয়ারী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কাঙ্ক্ষিত অর্জন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.