www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি স্লোগানে মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা মতলব উত্তরে বদরপুরে বিএনপি নেতা মোঃ ইলিয়াছের পিতার কুলখানি অনুষ্ঠিত

মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

আরাফাত আল-আমিন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর এজেন্সি ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, ইউসিবি ব্যাংক সাথে ৪৪ বছর ধরে বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। বাংলাদেশের ব্যাংক সেবা খাতে এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মানুষের বিশ্বস্ত আস্থার জায়গা ইউসিবি ব্যাংক। আপনারা এই ব্যাংকে আসবেন, লেনদেন করবেন এবং আমানত রাখবেন।
আউটলেটের এজেন্ট মোঃ সফিউল্লাহ প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাশেম প্রধান, মতলব উত্তর শাখা প্রধান উজ্জ্বল মিয়া, সাবেক ইউপি সদস্য কবির হোসেন, ফয়েজ মেম্বার, যুবদল নেতা বশির মোল্লা, মোঃ সুমন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.