www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি স্লোগানে মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা মতলব উত্তরে বদরপুরে বিএনপি নেতা মোঃ ইলিয়াছের পিতার কুলখানি অনুষ্ঠিত

মতলব উত্তরের জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে এসএসসি’তে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব এ বি মইন উদ্দিন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি জনাব নারগিস হোসেন এবং মুন্সী আজিম উদ্দিন (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন। বক্তব্য রাখেন: সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম সিদ্দিক, সাবেক পরিচালনা পর্ষদের সদস্য বোরহান উদ্দিন, ইন্দুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শামছুল হক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাসুদুর রহমান মিঠু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, এটি বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টারও প্রতিফলন। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; পাশাপাশি জ্ঞান, দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ঘিরে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.