www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি স্লোগানে মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা মতলব উত্তরে বদরপুরে বিএনপি নেতা মোঃ ইলিয়াছের পিতার কুলখানি অনুষ্ঠিত

ভারতে পালানোর পথে সাবেক বিচারক মানিক আটক

  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪০৯ বার পঠিত

ঢাকা: ভারতে যাওয়ার প্রাক্কালে সিলেট সীমান্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সীমান্ত থেকে আটক করে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে।

সামসুদ্দিন মানিককে দনা বিজিবি কর্তৃক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।

এছাড়া স্থানীয় ওয়ার্ড সদস্য সদস্য নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে সীমান্ত থেকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনের কোনো এক সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে দনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। পরে সেখানে তাকে স্থানীয় কিছু লোকজন আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন। একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, টাকা লাগলে তিনি টাকা দেবেন, তার ভাই-বোন টাকা দেবেন।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনসহ এলাকার আরো অনেকে জানিয়েছেন, দনা পাতিছড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে সাদ্দামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলের দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে তাকে দনা বিজিবির সদস্যরা আটক করে তাদের হেফাজতে নিয়ে যান। সাদ্দাম হোসেনের বসত বাড়িটি বাংলাদেশ-ভারতের সীমান্তঘেঁষা। তিনি ভারতে অবৈধভাবে বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করে থাকে বলে জানা গেছে।

এদিকে বিজিবির সদস্যদের হাতে আটকের পর বিচারপতি শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়েছেন অনেকে। ভিডিওতে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে বিষণ্ন অবস্থায় কলা পাতায় শুয়ে থাকা অবস্থায় কথা বলতে দেখা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দনা বিজিবি ক্যাম্পের হেফাজতে থাকা দেশের সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে দেখতে শত শত মানুষ ক্যাম্পের পাশে ভিড় করছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এজেডএস/এমআইএম/এনইউ/এসএএইচ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.