www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি স্লোগানে মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা মতলব উত্তরে বদরপুরে বিএনপি নেতা মোঃ ইলিয়াছের পিতার কুলখানি অনুষ্ঠিত

ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
চাঁদপুর জেলার বিসিএস ক্যাডারে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন “চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরাম”এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ আগষ্ট) বিকাল ৩টায় ঢাকার বেইলী রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে কমিটি গঠনের এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কর্মকর্তাদের সামাজিক বন্ধন সুদৃঢ়করণ ও ফোরামের স্থায়ী রূপরেখা প্রণয়নের লক্ষ্যে দু’টি কমিটি গঠন করা হয়। একটি আহ্বায়ক কমিটি অপরটি গঠনতন্ত্র উপ-কমিটি। সভায় সর্বসম্মতিক্রমে ডা. মো: আমিনুল ইসলাম কে আহবায়ক এবং মোঃ আমিনুল হক, সরকার আবুল কালাম আজাদ ও মো: ভিখারুদ্দৌলা চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং মোঃ জাকির হোসেন কামাল, মোঃ জাকির হোসেন জামাল ও এ.কে.এম রফিকূল ইসলাম কে কমিটির সম্মানিত সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অন্যদিকে, গঠনতন্ত্র উপ-কমিটিতে ড. মো: আবদুল হককে আহ্বায়ক ও মোঃ সহিদ উল্লা মিয়া, মো: ফারুক হোসেন, মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী, ড. মোঃ শাহ আলম, মো: ভিখারুদ্দৌলা চৌধুরী, মোঃ মইনুল ইসলাম মজুমদার, তানিয়া তাকাসসুমকে সম্মানিত সদস্য করে ৮ সদস্যের গঠনতন্ত্র উপ-কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও সদস্য সংগ্রহ সম্পন্ন করার দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.