www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলে সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত মতলব উত্তরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকসেবীর! মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

রংপুরে আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা

  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৩২ বার পঠিত

দেশ ও মানুষের কল্যাণে স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘ।শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করছে এই সংগঠনটি। সম্প্রতি বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার উদ্যোগে কোটা সংস্কারের আন্দোলনের সময় সংঘর্ষে পুলিশের গুলিতে আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ রানা, নুরে আলম, রাফি, মনোয়ারুল, নয়ন, মাহাবুল, আল আমিন, সাইফুল ইসলাম, মিলনসহ মোট ১১ জনকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. রিয়াজ শরীফ লিমন পাঠান, বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সোহাগ কুমার দাশ, জাহিদ আলম জেমস, আসমা আক্তার ঋতু, অর্নশ্রী ঘোষ, সোহেল তানভীর, আরিফ, সৌমিত্র প্রমুখ। সাদাকাত হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় ভালো কাজের সঙ্গে আছে। কোটা সংস্কারের আন্দোলনে আহতদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।

এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার উদ্যোগে জুলাই মাসে কোটা সংস্কারের আন্দোলনের সময় সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত রংপুর নগরীর উত্তর কামাল কাছনা এলাকার বাসিন্দা সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগমের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, চিনি, লবণ, সেমাই, চিড়া, মুড়ি ও শুকনা খাবার পেয়ে নিহত সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বলেন, ‘আমার শ্বশুরের মৃত্যুর পর আমার স্বামী সংসারের হাল ধরেন। সবজি বিক্রি করে যে আয় হতো, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলত। আমার স্বামীকে যারা মেরেছে, আল্লাহ তাদের বিচার করুক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.