www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত মতলব উত্তরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকসেবীর! মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। দলের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমেই আগামীর শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
এসময় জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি বোরহান উদ্দিন ফরাজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিউল বাশার, সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার’ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কলেজ মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। র‌্যালি ও আলোচনা সভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। র‌্যালি ও আলোচনা সভা শেষে ছেংগারচর সরকারি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.