www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি স্লোগানে মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা মতলব উত্তরে বদরপুরে বিএনপি নেতা মোঃ ইলিয়াছের পিতার কুলখানি অনুষ্ঠিত

১৭ বছর নয় সহসাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়ন হবে : আলমগীর সরকার

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মতলব উত্তরের বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয় পরিদর্শন

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন, বিগত ১৭ বছর শুনেছি উন্নয়ন নাকি জোয়ার বইছে। কিন্তু বদরপুর স্কুল দেখে বুজা যাচ্ছে দেশে কি হয়েছে। সোমবার দুপুরে বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের ধ্বসে পড়া সীমানা প্রাচীর দেওয়াল পরিদর্শন এসে এসব কথা বলেন তিনি।
আলমগীর সরকার আরও বলেন, আমাদের বিএনপি সরকারের পরিকল্পনা রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করা হবে। চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন শিক্ষা উন্নয়নে কাজ শুরু করেছেন। অচিরেই মতলবের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন হবে। আর বদরপুর স্কুলটি ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি অবহেলিত হয়ে পড়ে আছে এটা খুবই দুঃখজনক। আমরা ১৭ বছর সময় নেব না, অচিরেই এই স্কুলের সীমানা প্রাচীর, ভবন, খেলার মাঠসহ সব উন্নয়ন হবে ইনশাআল্লাহ।
বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইলিয়াছ বলেন, আমি সরকার ও এমপি ড. জালাল উদ্দিনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্কুলটি অবকাঠামো উন্নয়ন করা খুবই জরুরি।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাশেম প্রধান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.