www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলে সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত মতলব উত্তরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকসেবীর! মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা

মতলব উত্তর প্রতিনিধি :
মাদক থেকে দুরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে দুর্গাপুর ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত পথসভা শেষে মাদকবিরোধী র‌্যালিটি শুরু হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমু সরকারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, নিশ্চিন্তপুর মসজিদের খতিব ইমাম হোসাইন মোস্তাফী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাদুসুল ইসলাম মমিন লস্কর, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর প্রমুখ।
র‌্যালিটি নিশ্চিন্তপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন, মাদক থেকে দূরে থাকুন সহ বিভিন্ন স্লোগান দেন। র‌্যালিতে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
বক্তব্যে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। পরিবারের সদস্যদেরও সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার এবং তাদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
খায়রুল হাসান বেনু বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ অপরিহার্য। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব বাড়ানোর আহ্বান করেন তিনি।
উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির মিয়াজী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ খবির সরকার, যুবদল নেতা মোঃ ইলিয়াছ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাজমুল হাসান জিশান, উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক মাকসুদা আক্তার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ মিয়া, সাধারণ সম্পাদক সিহাব বেপারী, সাংগঠনিক সম্পাদক জাহিদ সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার শিকদার, শ্রমিক দল নেতা আলী আশরাফ, ছাত্রনেতা নাজমুল হাসান রোকন প্রমুখ। এছাড়াও পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দুর্গাপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.