www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলে সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত মতলব উত্তরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকসেবীর! মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলে সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৪৭নং নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ। তিনি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জাহিদ আলম ও রিপা আক্তার বিদ্যোৎসাহী সদস্য, রাসেল পাঠান, শওকত হোসেন, সুমি আক্তার ও ছালমা আক্তার অভিভাবক সদস্য, মো. ওয়াছকুরুনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, নাছির মিয়া ইউপি মেম্বার প্রতিনিধি, মো. শহিদ উল্লাহ অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি, মো. শাহজাহান সিরাজ শিক্ষক প্রতিনিধি এবং খোদেজা বেগম সদস্য সচিব।
নতুন কমিটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.