www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলে সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত মতলব উত্তরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকসেবীর! মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন কর্মকর্তার মৃত্যু, মতলব উত্তরে শোকের ছায়া

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালনকালে মো. রুবেল হোসেন নামে এক এপিবিএন কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোরে ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে তাঁর ম*রদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল হোসেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার রুহিতারপাড় গ্রামের বাসিন্দা। তিনি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধীন উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকালের নিয়মিত রোলকলে রুবেলকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ একটি ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে একজনকে ফ্লোরে পড়ে থাকতে দেখেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, উখিয়া থানা পুলিশ ও চিকিৎসকদের খবর দেওয়া হয়।
পরে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে রুবেলকে অচেতন অবস্থায় বের করে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃ*ত ঘোষণা করেন। ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুমের ভেতরে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে আইনি তদন্ত ও চিকিৎসকের চূড়ান্ত প্রতিবেদনের পর মৃ*ত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
রুবেল হোসেন রুহিতারপাড় গ্রামের সিরাজ প্রধানের কনিষ্ঠ পুত্র। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শো*কের ছায়া নেমে আসে। তাঁর মৃ*ত্যুতে মতলব উত্তর উপজেলায়ও শো*কের আবহ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.