www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলে সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত মতলব উত্তরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকসেবীর! মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

আরাফাত আল-আমিন :
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীবের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ। এতে থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান এর নেতৃত্বে ও এসআই সাদেকুর রহমান নিরস্ত্র, এস আই রেজাউল করিমসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিতসহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র‌্যালিটি গজরা ইউনিয়নের ওটার চর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাশিমনগর চৌরাস্তা মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, জলিল মেম্বার, আবুল প্রধান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বলরাম গোস্বামী, যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম স্বপন, শ্যামল কাজী, সুমন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ অলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
মতলব উত্তর থানা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সচেতন নাগরিকরা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.