www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলে সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত মতলব উত্তরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকসেবীর! মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

আরাফাত আল-আমিন :
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার লক্ষ্যে কলাকান্দা ইউনিয়নে এক মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নীলনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র‌্যালি ও সমাবেশে মতলব উত্তর থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম, পুরোহিত ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র‌্যালিটি নীলনগর উচ্চ বিদ্যালয় কলাকান্দা স্কুল হইতে মিলারচর বাজারে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে মাদকের ভয়াবহতা, ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয় উক্ত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব। বক্তব্যে তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসা, মাদক পাচার ও মাদক সেবনের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ তথা চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশি কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতলব উত্তর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আসুন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই- মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।
র‌্যালি ও সমাবেশে সভাপতিত্ব করেন ওসি মোঃ কামরুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.