www.dainikbangladeshbarta.com
সর্বশেষ :
dainikbangladeshbarta.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলে সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অুনষ্ঠিত মতলব উত্তরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা মাদকসেবীর! মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে কলাকান্দা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক প্রতিরোধ করতে হবে : খায়রুল হাসান বেনু তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় যুক্ত হবে, আমাদের সমাজ তত দ্রুত মাদকমুক্ত হবে : ডাঃ বশির আহম্মেদ খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচ অনুষ্ঠিত মতলব উত্তরে অলিপুর সেবার আলো যুব সংগঠনের আত্মপ্রকাশ ও কার্যালয় উদ্বোধন মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ মতলব উত্তরের বাগানবাড়ি বাজারে ইউসিবি’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আগ্রহীদের সহায়তা পাঠানোর আহ্বান

  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৩০ বার পঠিত

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আগ্রহীদের সহায়তা পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দেওয়ার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ মহতী আগ্রহকে সরকার স্বাগত জানায়।

আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের নিম্নোক্ত অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠাতে পারেন।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল
ব্যাংক: সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
হিসাব নম্বর: ০১০৭৩৩৩০০৪০৯৩

এ তহবিলের অর্থ বন্যা-ত্রাণসহ দুস্থদের সহায়তায় ব্যয় করা হয়ে থাকে।

গত দুদিনেরে বন্যায় বিপর্যস্ত হয়েছে পড়েছে ১২টি জেলা। এতে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি এতটাই নাজুক অবস্থার সৃষ্টি করেছে যে ফেনীতে উদ্ধারকাজও ব্যাহত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে পাউবোর স্টেশন ও আবহাওয়া অধিদপ্তরের স্থানীয় স্টেশন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
ইইউডি/আরবি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2026 dainikbangladeshbarta.com
Design & Development By HosterCube Ltd.